আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 12:11 pm || প্রকাশের তারিখ: October 25, 2019, 5:05 pm
ঝিনাইদহে ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত
সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের তাজ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার হোসেনের ছেলে হাসানুজ্জামান (৩৫) ও একই এলাকার রওশন আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৫)।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার জানান, সন্ধ্যায় মোটর সাইকেল যোগে হাটগোপালপুর থেকে ঝিনাইদহ শহরে আসছিল ওই দুই জন। পথে শহরের তাজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই হাসানুজ্জামান নিহত হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম