আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 4:19 am || প্রকাশের তারিখ: August 11, 2026, 1:51 am
আশুলিয়ার গর্ব: রায়গঞ্জে সেরা সার্কেল এএসপি নির্বাচিত সাইফুল ইসলাম
আশুলিয়ার গর্ব: রায়গঞ্জে সেরা সার্কেল এএসপি নির্বাচিত সাইফুল ইসলাম

মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি:

 

ঢাকার আশুলিয়া উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব সাইফুল ইসলাম পুলিশ প্রশাসনে চমৎকার কর্মদক্ষতার স্বাক্ষর রেখে অর্জন করেছেন অনন্য এক সাফল্য। বর্তমানে সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তা জেলার 'শ্রেষ্ঠ সার্কেল' হিসেবে নির্বাচিত হয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

রায়গঞ্জ সার্কেলের এই অর্জনে আনন্দের জোয়ার বইছে তার জন্মভূমি আশুলিয়ায়। আশুলিয়া ও শিমুলিয়াবাসী তার এই অর্জনে অত্যন্ত গর্বিত। স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আশুলিয়ার নাম দেশজুড়ে উজ্জ্বল করার জন্য শুভকামনা প্রকাশ করছেন।

আশুলিয়াবাসীর প্রত্যাশা, বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সাইফুল ইসলাম আগামী দিনেও সাফল্য ও সুনামের এই ধারা অব্যাহত রাখবেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম