প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 8:20 pm || প্রকাশের তারিখ: August 11, 2026, 6:04 pm
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪০০ রোগী চশমা ওষুধ ফ্রি
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪০০ রোগী চশমা ওষুধ ফ্রি
ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমাসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রুহিয়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। গ্রামীণ চক্ষু হাসপাতাল, ঠাকুরগাঁও ক্যাম্পটি আয়োজন করে। এতে সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক এবং সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় ছিল রুহিয়া প্রগতি সংঘ ক্লাব।
ক্যাম্পে চিকিৎসকরা আগত রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা, বিভিন্ন চক্ষু সমস্যার পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করতে বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, ক্যাম্পে বাছাই করা ছানি রোগীদের বিদেশি লেন্সসহ সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা এবং রোগীদের যাতায়াত, থাকা ও খাবারের ব্যবস্থাও করা হবে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজক, সহযোগী প্রতিষ্ঠান ও রুহিয়া প্রগতি সংঘ ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা বলেন, গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে যারা নিয়মিত চোখের চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য এমন উদ্যোগ স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করছে।
ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে রুহিয়া প্রগতি সংঘ ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সার্বিক সহযোগিতা করেন