শিল্পাঞ্চল আশুলিয়ায় ‘মুন গেস্ট হাউস’ ঘিরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ: আড়ালে চলছে দেহ ব্যবসা
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি,
শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় ৫ থেকে ৭ লাখ পোশাক শ্রমিকের বসবাস। খেটে খাওয়া সাধারণ মানুষের এই এলাকাটিকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র গড়ে তুলেছে অনৈতিক ব্যবসার কারখানা। আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত ‘মুন গেস্ট হাউস’ নামের একটি প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘ দিন ধরে অনিয়ন্ত্রিত ও অবৈধ দেহ ব্যবসা পরিচালিত হয়ে আসছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন গেস্ট হাউসের মালিক নুর ইসলাম নামের এক ব্যক্তি। স্থানীয়ভাবে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তার অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না সাধারণ মানুষ কিংবা স্থানীয় ব্যবসায়ীরা। এমনকি যেকোনো ধরনের প্রতিবাদ রোধ করতে এবং বহিরাগত ঝামেলা এড়াতে গেস্ট হাউসে সার্বক্ষণিক কিশোরগঞ্জ থেকে আনা ক্যাডার/পাহাদার মোতায়েন রাখা হয় বলে জানা গেছে। এই সশস্ত্র বা শক্তশালী পাহারার কারণে কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে সাহস পায় না।
তার ছত্রচ্ছায়ায় গেস্ট হাউসটির আড়ালে দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে এই অনৈতিক কাজে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে ‘আমাদের বাংলাদেশ ডট কম’-এর একদল প্রতিনিধি ছদ্মবেশে উক্ত গেস্ট হাউসে সরেজমিনে পরিদর্শন করে। অনুসন্ধানে সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং একাধিক নারীকে দিয়ে দেহ ব্যবসা করানোর ঘটনার সত্যতা ও প্রমাণ মেলে।
পোশাক শিল্প অধ্যুষিত এবং ঘনবসতিপূর্ণ এই এলাকায় এমন অসামাজিক পরিবেশ গড়ে ওঠায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রভাবশালী চক্রটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম