
দ্য ইকোনমিস্ট/ইউগভ-এর একটি নতুন জরিপ অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং প্রতি তিনজন আমেরিকানের মধ্যে মাত্র একজন তার কর্মকাণ্ডে সন্তুষ্ট। দ্য ইকোনমিস্ট/ইউগভ-এর একটি নতুন জরিপ অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং প্রতি তিনজন আমেরিকানের মধ্যে মাত্র একজন তার কর্মকাণ্ডে সন্তুষ্ট।
ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ জানিয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত এই জরিপে দেখা গেছে, মাত্র ৩৩ শতাংশ আমেরিকান ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট, যা আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ পয়েন্ট কম। ইউগভ-এর জরিপ অনুযায়ী, ২০২৫ সালে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্পের জন্য এটিই সর্বনিম্ন জনপ্রিয়তার হার।
জরিপে ট্রাম্পের জনপ্রিয়তার ক্রমাগত পতনের পাশাপাশি বেশিভাগ আমেরিকান (৬০ শতাংশ) ট্রাম্পকে ‘সৎ ও বিশ্বাসযোগ্য’ বলে মনে করেন না। সর্বশেষ জরিপ অনুযায়ী, ৬৫ শতাংশ উত্তরদাতা বলেছেন যে যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে, যা জুলাই মাসের শেষের দিকে পরিচালিত একটি জরিপের তুলনায় ২ শতাংশ পয়েন্ট বেশি।
সর্বশেষ জরিপে আরো দেখা গেছে, ট্রাম্পের বয়স আমেরিকানদের জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে। ৫৩ শতাংশ মানুষ মনে করেন, ৮০ বছর বয়সী এই ব্যক্তি হোয়াইট হাউসে থাকার জন্য অনেক বেশি বয়স্ক। ৭ থেকে ১০ আগস্ট পর্যন্ত এক হাজার ৫৮৯ জন প্রাপ্তবয়স্ক আমেরিকানের মধ্যে দ্য ইকোনমিস্ট/ইউগভ-এর এই জরিপটি পরিচালিত হয়েছিল।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম