আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 13, 2026, 6:40 pm || প্রকাশের তারিখ: August 13, 2026, 12:26 pm
আওয়ামী লীগ প্রশ্নে নীরব থাকলে পরিণতি লীগের মতোই হবে”: শ্রী অর্ণব কুমার হিরা
আওয়ামী লীগ প্রশ্নে নীরব থাকলে পরিণতি লীগের মতোই হবে": শ্রী অর্ণব কুমার হিরা

 

মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধ 

 

আওয়ামী লীগ বিষয়ে যেকোনো দলের নীরবতা বা শিথিল অবস্থান ভবিষ্যতে দলগুলোর নিজেদের জন্যই চরম বিপদ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের সভাপতি শ্রী অর্ণব কুমার হিরা। বিএনপি-সহ সকল রাজনৈতিক দলকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কঠোর রাজনৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে শ্রী অর্ণব কুমার হিরা বলেন, "আওয়ামী লীগের ইস্যুতে যারা নীরব ভূমিকা পালন করবে—তারা সরকারি দল হোক কিংবা বিরোধী দল—তাদের পরিণতিও শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতোই হবে।"

বিএনপির অতীতের রাজনৈতিক সিদ্ধান্তগুলোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি বারবার রাজনৈতিক উদারতা দেখাতে গিয়ে 'খাল কেটে কুমির' এনেছে। ১৯৭৯ সালে জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া এবং ১৯৮৫ সালে শেখ হাসিনাকে দেশে ফেরার পথ সুগম করার মতো সিদ্ধান্তগুলো বিএনপির রাজনীতিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করেছে। রাজনৈতিক এই 'উদারতার' মাশুল হিসেবে জিয়াউর রহমানকে নিজের জীবন দিয়ে মূল্যায়িত হতে হয়েছিল।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, "অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিন। অতিরিক্ত রাজনৈতিক উদারতা দেখিয়ে দ্বিতীয়বার আর 'খাল কেটে কুমির' আনবেন না।"
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম