প্রিন্ট এর তারিখ: October 14, 2026, 9:52 pm || প্রকাশের তারিখ: August 13, 2026, 5:50 pm
সংবিধান নতুন করে লেখা হবে না বলে মন্তব্য করেছেন সংসদের সরকার দলীয় প্রধান হুইপ নুরুল ইসলাম মণি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতির পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সিইসির কাছে মনোনয়নপত্র জমার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংবিধানের একটি অক্ষর সংস্কার হলেও সেটা সংবিধান সংশোধন বলা হবে। আর সচিবালয়ে বিএনপির স্হানী কমিটির সভা হয়নি, প্রধানমন্ত্রীর আহ্বানে ইনফরমাল সভা হয়েছে।