আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 14, 2026, 9:43 pm || প্রকাশের তারিখ: August 14, 2026, 6:12 pm
আশুলিয়ায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবারহ গ্রেফতার ১
আশুলিয়ায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবারহ গ্রেফতার ১
 

মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি

 

আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দিলীপ চন্দ্র মনি দাস (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা)। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামসোনা ইউনিয়নের শ্রীপুর মোজার মিল রাজারটেক এলাকার সুপ্রিম জুট মিল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দিলীপ চন্দ্র মনি দাস আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ছোট ঋষিপাড়া এলাকার মৃত মনিন্দ্র চন্দ্র মনি দাসের ছেলে।

এসআই মো. রিয়াজ মাহমুদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন ,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমিসহ পুলিশের একটি দল সুপ্রিম জুট মিল রোড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে

রফিক স্টোরের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে দিলীপ চন্দ্র মনি দাসকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানান তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, "ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন স্যারের নির্দেশে মাদকবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার বিষয়টি স্বীকার করেছে। তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।"

তিনি আরও বলেন, "আশুলিয়াকে মাদকমুক্ত করতে আমাদের মাদকবিরোধী অভিযান নিয়মিত ও জোরদারভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।" অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সচেতন এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযানের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম