প্রিন্ট এর তারিখ: August 15, 2026, 1:42 am || প্রকাশের তারিখ: August 14, 2026, 11:16 pm
আশুলিয়ায় নিজ কক্ষ থেকে নারীর বিবস্ত্র লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে মধ্যবয়সী এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১২ আগস্ট, ২০২৬) আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গফুর মন্ডল স্কুল রোড সংলগ্ন একটি মসজিদের পাশের বাসা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফুর মন্ডল স্কুল রোডের বাসিন্দা নুরুজ্জামানের বাড়ির একটি কক্ষে ওই নারী ভাড়া থাকতেন। বুধবার স্থানীয়রা ঘরের ভেতরে তার বিবস্ত্র মরদেহ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আসামি গ্রেপ্তারে পুলিশ দল সব ধরনের আইনি প্রক্রিয়া ও অভিযান চালাবে। বর্তমানে ঘটনার রহস্য উন্মোচনে জোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।