আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 15, 2026, 3:06 am || প্রকাশের তারিখ: August 15, 2026, 1:23 am
এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন
নিজস্ব প্রতিবেদক।। ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিল (APSC)-এর উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন। পেশাগত দক্ষতা, দূরদর্শী নেতৃত্ব এবং পুলিশ ক্রীড়াঙ্গনে তাঁর সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হলো।
কাউন্সিলের চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে তাঁর বর্ণাঢ্য অভিজ্ঞতা ও অবদানের উচ্চ প্রশংসা করা হয়। উপদেষ্টা হিসেবে তিনি এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থাগুলোর মধ্যকার ক্রীড়া সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য সুদৃढ़করণ এবং পেশাগত বন্ধন আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন।
এদিকে,ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব লাভ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। একইসঙ্গে তাঁর এই নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য ও সম্মান কামনা করা হয়েছে।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম