প্রিন্ট এর তারিখ: August 16, 2026, 2:33 pm || প্রকাশের তারিখ: August 16, 2026, 1:01 pm
আইএসকেএ চ্যাম্পিয়নশিপ - ২০২৬
ব্রোঞ্জ পদক পেলেম বাংলাদেশী বক্সার জিদান
বর্তমানে বাংলাদেশে যে কজন তরুণ উদীয়মান পেশাদার বক্সার আছে তাদের মধ্যে জিদান অন্যতম। সে বেল বিজয়ী। দেশের গন্ডি পেড়িয়ে এখন আর্ন্তজাতিক অঙ্গনে হৈচৈ ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বও করছেন জিদান। সর্বশেষ চলতি মাসে
চীনের সানিয়া হাইনানে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ ( আইএসকেএ) ২০২৬ এ তিনি বক্সিং বিভাগে বাংলাদেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন। এই টুর্নামেন্টে তিনি চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের হয়ে (৩য় স্থান) ব্রোঞ্জ পদক অর্জন করেন। এর আগে তিনি রাশিয়া এক বিখ্যাত বক্সারকেও পরাজিত করেন। রাশিয়া ও চীনসহ আর্ন্তজাতিক মিডিয়ায় জিদানের জয়গান শুরু করে দিয়েছে।
বক্সার জিদান প্রতিপক্ষের উপর অনবরত আক্রমন করেন। তিনি রক্ষনের চেয়ে আক্রমন বেশি করেন। প্রতি রাউন্ডে সমান শক্তি প্রয়োগ করতে পারেন। তাছাড়া দেশের ভেতরে বিভিন্ন নকআউট চ্যালেঞ্জ বক্সার ফাইটেও সফলভাবে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছে।
জিদানের পরো নাম মো. রাহেমু ইসালম জিদান। তার জন্মস্থান নারায়ণগঞ্জ। তবে পৈত্রিক সূত্রে চাঁদপুরের মতলব উত্তরের বাসিন্দা। তার পিতার নাম ইরফান পাঠান এবং মাতার নাম রাজিয়া পাঠান। সে দুই ভাইয়ের মধ্যে বড়।
জিদানের সাথে কথা হলে তিনি বলেন, আর্ন্তজাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারায় এবং মাথা উঁচু করে দেশের পতাকা উড়াতে পরে নিজেকে ধন্য মনে করছি। আমি আমার বাব-মা’, শিক্ষক এবং কোচসহ দেশবাসীর কাছে দেয়া চাই, আমি যেন বাংলাদেশের মান আরো উচ্চতায় নিয়ে যেতে পাড়ি। বাবা ইরফান পাঠান ও মা রাজিয়া পাঠান বলেন, আমরা বাবা-মা হিসেবে গর্বিত এমন সন্তান জন্ম দিতেে পেরে। জিদানের জন্য সবাই দোয়া করবেন যাতে সে বাংলাদেশের লাল সবুজ পতাকা বিশ্বের মাঝে তুলে ধরতে পারে।
ক্যপশন: আর্ন্তজাতিক পরিমন্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মতলবের জিদান