আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 1:26 am || প্রকাশের তারিখ: October 26, 2019, 6:47 am
পুলিশ জনগনের বন্ধু,এ বাহিনী দিনরাত মানুষকে সেবা দিয়ে যাচ্ছে..ডা: এনামুর রহমান
আমাদেরবাংলাদেশ ডেস্ক: জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক দমনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার সকালে আশুলিয়ার শ্রীপুরে ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশ ডে-২০১৯ উপলক্ষে শিল্প পুলিশের আয়োজনে এক র‌্যালিতে অংশগ্রহনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, পুলিশ জনগনের বন্ধু দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক দমন করেছে পুলিশ তাই পুলিশ বাহিনী এখন জগনের বন্ধু দেশের মানুষকে পুলিশ দিনরাত সেবা দিয়ে যাচ্ছে।

র‌্যালি শেষে শিল্প পুলিশ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে সাভারের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএর সভাপতি রুবানা হক, শিল্প পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আব্দুস সালাম, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা দৌলা, শিল্প পুলিশের পুলিশ সুপার সানা শামিনুর রহমান সহ, আশুলিয়া আওয়ামী লীগ নেতা মেম্বার মো: হোসেন আলী মাষ্টার সহ আরো অনেকে। এছাড়া আলোচনা সভায় বিভিন্ন পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম