প্রিন্ট এর তারিখ: August 19, 2026, 12:49 am || প্রকাশের তারিখ: August 18, 2026, 10:12 pm
দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা ওস্তাদ মিহির লালার ২য় প্রয়াণ দিবসে স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা, সুরের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ মিহির লালার ২য় প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইন্সটিটিউট গ্যালারী হলে এক ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওস্তাদ মিহির লালা স্মৃতি পরিষদের উদ্যোগে এবং চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সার্বিক সহযোগিতায় স্মরণ সভার আয়োজন করা হয়। স্মৃতি পরিষদের আহবায়ক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত পরিচালক, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী লালার সভাপতিত্বে ও কন্ঠশিল্পী সামিনা ছাফা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সরকারি চারুকলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রিতা দত্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মোহন বীণা প্রশিক্ষক দোলনা কানুনগো,ইমন কল্যাণ সঙ্গীত একাডেমির প্রশিক্ষক ও পরিচালক রঞ্জন দত্ত, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সদস্য সচিব,চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজী কল্যাণী ঘোষ, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু,
চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায়,সাবেক সভাপতি প্রবীর দত্ত সাজু,সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া,ওস্তাদ জহুর মুখার্জি,চট্টগ্রাম লোক সংগীত শিল্পী সংস্থার সভাপতি গীরিজা রাজবর,এ্যাডভোকেট কাইছার উদ্দীন,মানু মজুমদার,ফারুক আহমেদ,তাপস বড়ুয়া,রাজীব দাশ,সঞ্জীব ভট্টাচার্য,সুমন তালুকদার,সুকান্ত চৌধুরী,সুদেব সেনগুপ্ত,ইকবাল মাহমুদ,এ্যাডভোকেট মোস্তফা ইমরান সোহেল,জুলেখা আক্তার জুলি,এনায়েত উল্লাহ সানী,হোসাইন শরীফ,মোঃ মহিউদ্দিন,রিদু চৌধুরী,এ্যাডভোকেট অসীম শর্মা,রাজেশ সাহা,নয়ন লালা,রনজিত দাশ,রচিতা চৌধুরী,হাসনাত চৌধুরী,সীমা চৌধুরী,শম্পা লোদ,রনি রোজালিন,শ্রাবন্তী শুকলা,রুমেন বড়ুয়াসহ চট্টগ্রামের বহু সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, "ওস্তাদ মিহির লালা কেবল একজন উচ্চাঙ্গ সঙ্গীত সাধকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন বীর সন্তান। তাঁর সুরের মূর্ছনা মানুষের হৃদয় জয় করেছে। দেশের সঙ্গীত জগতকে সমৃদ্ধ করতে এবং নতুন প্রজন্মকে শুদ্ধ সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত করতে তাঁর অবদান অবিস্মরণীয়।" বক্তারা আরও উল্লেখ করেন, মৃত্যু তাঁর শারীরিক উপস্থিতি কেড়ে নিলেও তাঁর রেখে যাওয়া সুর, সাধনা ও দেশপ্রেমের চেতনা চিরকাল অমর হয়ে থাকবে। তাঁর কর্ম ও আদর্শ তরুণ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ এবং প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ওস্তাদ মিহির লালার স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।