আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 19, 2026, 6:02 pm || প্রকাশের তারিখ: August 19, 2026, 3:41 pm
কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান: পিস্তল-গুলি উদ্ধার, গ্রেপ্তার-১০
কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান: পিস্তল-গুলি উদ্ধার, গ্রেপ্তার-১০

 

(কুমিল্লা) প্রতিনিধি

 

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি ও চুরি মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং পুলিশের ভাষ্য অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশের প্রেস রিলিজে বলা হয়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই মোহাম্মদ রেজাউল, এএসআই সঞ্জয় কুমার প্রমাণিক ও এএসআই সাজ্জাদ হোসেনসহ পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাশেল মিয়া (৩৯) ও শিপন মিয়া (২৮)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ডাকাতি মামলার আসামি মো. আবুল কালাম (৩২), মো. শাহপীর (৪১), মো. বোরহান হোসেন (২০), মো. ফারুক (৩৯) ও মো. ইব্রাহিম খলিল প্রকাশ তালাশী (৪১) এবং চুরি মামলার আসামি মো. হোসেন (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে মো. কামাল হোসেন (৪৪) ও মো. বাবুল (৪১) কেও গ্রেপ্তার করা হয়েছে। প্রেস রিলিজে কামাল হোসেনকে দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং বাবুলকে দাউদকান্দি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী ১০ জনকে পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম