আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 19, 2026, 7:19 pm || প্রকাশের তারিখ: August 19, 2026, 5:21 pm
গাজীপুরে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ সহ ৩জন মাদক কারবারি আটক।
গাজীপুরে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ সহ ৩জন মাদক কারবারি আটক।

স্টাফ রিপোর্টার,

গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধারসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।​১৯শে আগষ্ট ২০২৬ ইং রোজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​আটককৃতরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পোসাইদ এলাকার গহিন বনের ভেতর আদিবাসী একটি চক্র চোলাই মদ তৈরি ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিল।
মাদক সেবন করে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছিল। এরই প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী পুলিশকে তথ্য দেওয়া দেয়।
​পরবর্তীতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় জনতার যৌথ অভিযানে চোলাই মদের চিহ্নিত স্পটে অভিযান পরিচালনা করে ৬ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় অপরাধে জড়িত তিনজনকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
​অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম