প্রিন্ট এর তারিখ: August 22, 2026, 7:01 pm || প্রকাশের তারিখ: August 22, 2026, 5:17 pm
যশোরের শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার
শার্শা প্রতিনিধি :
যশোরের শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভূক্ত শনিবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।
আটক উকিল মল্লিক (৫০) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে। এবং দৈনিক গ্রামের কাজজ'র সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী।
ওসি বলেন, উকিল মল্লিক দীর্ঘ দিন আত্নগোপনে ছিল। নিজ বাড়িতে সে অবস্থান করছে গোপন এমন একটি সংবাদে এসআই শরিফুল ইসলাম ও এএসআই আবুল কাশেম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় উকিল মল্লিকের বিরুদ্ধে দুটি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। আটককৃতকে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।