আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 26, 2026, 6:24 pm || প্রকাশের তারিখ: August 26, 2026, 4:17 pm
গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে মারামারি, আহত ২
গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে মারামারি, আহত ২

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

 

গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনসংলগ্ন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে মারামারির ঘটনায় দুইজন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহত দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন শিবলী (২৬) ও অন্তর মোল্লা (৩০)। শিবলী সদর উপজেলার মিয়াপাড়া এলাকার কামরুজ্জামান ভূঁইয়ার ছেলে। আর অন্তর মোল্লা সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামের মিজান মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পুলিশ লাইনসংলগ্ন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে কয়েকজনের মধ্যে মারামারি হয়। এতে শিবলী ও অন্তর মোল্লা আহত হন। পরে তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।

তবে কী নিয়ে এবং কার সঙ্গে তাঁদের মারামারি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম