আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 28, 2026, 6:18 pm || প্রকাশের তারিখ: August 28, 2026, 3:34 pm
আশুলিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার,হেরাইন ও বিদেশি মদ উদ্ধার
আশুলিয়া প্রতিনিধি ।। আশুলিয়া থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে তাদের কাছ থেকে হেরাইন ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা)। এসময় তিনি বলেন গত ২৭ আগস্ট (২০২৬) দুপুরে আশুলিয়া থানার এসআই (নিঃ) ছাইয়েদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ডেন্ডবর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে। তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ঠিক পরের দিন ২৮ আগস্ট ভোরে বিশমাইল এলাকায় আরেকটি  অভিযান চালিয়ে আশুলিয়া থানার এসআই (নিঃ) ভজন চন্দ্র রায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রাফিক গেটের  ওপর থেকে আরও চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামিরা হলো-পলাশ কুমার ভৌমিক (৩০), মো. আল্লাহর (২০) এবং জুমনা আক্তার (৩০)। তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ২৭ পুরিয়া (২.৭ গ্রাম) হেরাইন উদ্ধার করা হয়,যার বাজারমূল্য প্রায় ৮ হাজার ১০০ টাকা। এছাড়া-মো. রাফিউল (২৫), মো. সোহেল রানা (৩০), মো. রকি (২৫) এবং মো. মিজান (৩২)। তাদের হেফাজত থেকে ১ লিটার ধারণক্ষমতার ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, "ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন স্যারের নির্দেশে মাদকবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার বিষয়টি স্বীকার করেছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।"তিনি আরও বলেন, "আশুলিয়াকে মাদকমুক্ত করতে আমাদের মাদকবিরোধী অভিযান নিয়মিত ও জোরদারভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।" অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সচেতন এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযানের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম