আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 14, 2026, 4:00 pm || প্রকাশের তারিখ: August 29, 2026, 2:23 am
আশুলিয়ায় দুরুদ শরীফ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নে ‘হুব্বে রাসুল (সাঃ) ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত দুরুদ শরীফ পাঠ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ভাদাইল পাবনারটেক এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন।
প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ও ১ম পুরস্কার হিসেবে একজন বিজয়ীকে একটি ওমরাহ হজ্জ প্যাকেজ প্রদান করা হয়। এছাড়া অন্যান্য বিজয়ীদের হাতেও বিভিন্ন আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়। বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি জনাব মোঃ মাহবুবুল আলম (মহি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের মুতাওয়াল্লী হাজী মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোঃ রাসেদুল ইসলাম (রাসেদ), সহ-সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান এবং ‘হুব্বে রাসুল (সাঃ) ফাউন্ডেশন’-এর পক্ষে আমীন খন্দকার আমিনীসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা। বক্তারা বলেন, নবীপ্রেম এবং বেশি বেশি দুরুদ শরীফ পাঠের মাধ্যমে সমাজে দ্বীনি পরিবেশ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম