প্রিন্ট এর তারিখ: August 31, 2026, 4:56 pm || প্রকাশের তারিখ: August 31, 2026, 12:18 pm
নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩ জনে। এছাড়া ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। খবর সিএনএনের।
সোমবার (৩১ আগস্ট) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, জরুরি উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করেছেন। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) এসব তথ্য জানিয়েছে।