
নিজস্ব প্রতিবেদক।।“মানুষের সঙ্গে কথা বলুন, মানুষকে ভালোবাসুন-দেখবেন জীবন সুন্দর।” কথাটি শুধু মুখে নয়, নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাস্তবায়নের চেষ্টা করে চলেছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া, হাসপাতালে ছুটে যাওয়া কিংবা বিপদগ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া-এগুলো যেন তার প্রতিদিনের জীবনেরই অংশ। মানুষের দুঃখ-কষ্টের কথা শুনলেই সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে এগিয়ে আসেন তিনি। শিল্পাঞ্চল আশুলিয়ায় জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা অসহায় ও নিম্নআয়ের মানুষদের অনেকেই নানা সময়ে বিপদে পড়েন।
স্থানীয়দের দাবি,এসব মানুষের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে কিংবা কোনো সমস্যায় পড়লে খবর পাওয়ার পর তাকে দেখতে ছুটে যান ইসরাফিল হোসেন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থাও করেন তিনি। মসজিদ-মাদ্রাসাতেও সহযোগিতার হাত মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনেও সহযোগিতা করে থাকেন ইসরাফিল হোসেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার মানুষের ব্যক্তিগত সমস্যার কথাও গুরুত্ব দিয়ে শোনেন তিনি। মানুষের সঙ্গে সম্পর্কই তার বড় শক্তি
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা এবং তাদের সুখ-দুঃখের কথা শোনার কারণে ধামসোনা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকে বলেন,“ইসরাফিল হোসেনকে শুধু একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখলে তার পুরো পরিচয় পাওয়া যাবে না। তিনি দীর্ঘদিন ধরেই মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করছেন। কেউ অসুস্থ হলে দেখতে যাওয়া, অসহায় হলে সহযোগিতা করা-এসব তার নিয়মিত কাজ।”
এলাকাবাসীর ভাষায়, মানুষের প্রতি ভালোবাসা ও বিপদে পাশে থাকার মানসিকতার কারণেই তিনি স্থানীয়ভাবে পরিচিত হয়ে উঠেছেন “মানবতার ফেরিওয়ালা” হিসেবে।মানুষের জন্য কাজ করাই প্রত্যয় আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য। একজন মানুষের বিপদের সময়ে তার পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় মানবিকতা। আমি সবসময় চেষ্টা করি মানুষের কথা শুনতে এবং আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকতে। পদ-পদবি নয়, মানুষের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।”
তিনি আরও বলেন,“ধামসোনার মানুষ আমার আপনজন। এই এলাকার মানুষের সুখে যেমন পাশে থাকতে চাই, তেমনি তাদের দুঃখ-কষ্টেও পাশে থাকতে চাই। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”ধামসোনার স্থানীয়দের প্রত্যাশা, মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের মতে, সমাজে যখন অনেকেই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানুষগুলোই মানবিকতার উদাহরণ তৈরি করেন। আর সেই মানবিকতার পথেই এগিয়ে চলেছেন আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম