প্রিন্ট এর তারিখ: September 5, 2026, 12:28 am || প্রকাশের তারিখ: September 5, 2026, 12:16 am
বিশেষ প্রতিনিধি।। ঢাকা জেলা পুলিশের অধীন আটজন পুলিশ পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৩০ আগস্ট ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, পুলিশ পরিদর্শক মো. বাচ্ছু মিয়াকে ওসি, ডিবি (উত্তর) এবং আলতাফ হোসেনকে ওসি, ডিবি (দক্ষিণ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মো. রেজাউল করিমকে ডিবি (দক্ষিণ) থেকে নবাবগঞ্জের বাহ্রামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ, সহিদুল ইসলামকে ডিবি (উত্তর) থেকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে।
আজগরকে আশুলিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে হারুন-অর রশিদকে আশুলিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) থেকে ইন্সপেক্টর (তদন্ত) এবং মো. আবুল কালাম আজাদকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) থেকে আশুলিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া মোহাম্মদ আবদুস ছাত্তারকে সাভার থানার ইন্সপেক্টর (অপারেশন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।অফিস আদেশে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যথাসময়ে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এবিডি.কম/রাজু