প্রিন্ট এর তারিখ: September 5, 2026, 2:18 pm || প্রকাশের তারিখ: September 5, 2026, 1:52 pm
জ্বালানি সংকট কাটাতে সরকার বিকল্প উৎস খুঁজছে এবং প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।শনিবার (০৫ সেপ্টেম্বর) ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ এ সভার আয়োজন করে। সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করছে সরকার। তৈরি পোশাক খাতের পাশাপাশি পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার বাড়াতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রোহিঙ্গা সংকট নিরসনে অধিবেশনটিতে একটি বিশেষ সেশন থাকবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। রোহিঙ্গা সমস্যা নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন আলোচনা হলেও সংকটটি দিন দিন আরও ঘনীভূত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।