আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 6, 2026, 3:05 pm || প্রকাশের তারিখ: September 6, 2026, 1:38 pm
সাংবাদিকদের সুরক্ষায় মানিকগঞ্জে ২১ সদস্যের ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ গঠন
নিজস্ব প্রতিবেদক।। সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর মানিকগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি নবগঠিত এ কমিটিতে ২১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের চেয়ারম্যান খাইরুল আলম রফিক ও মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি শাহীন তারেককে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কাগজের মাল্টিমিডিয়া প্রতিনিধি মোঃ আল আমিন রোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া এ এস এম সাইফুল্লাহ সেল প্রধান এবং অ্যাডভোকেট আজিজুল হক অপু ও অ্যাডভোকেট রাকিবুল ইসলাম মিনহাজ আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি সাইদুল আমিন আলমগীর, আবুল বাশার আব্বাসী, মোঃ সালমান খান ও আকমল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান সালেহী ও সুজন মোল্লা; সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন (গ্রিন টিভি); সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন; প্রচার সম্পাদক মুহসিনুর রহমান মাতৃক; সহ-প্রচার সম্পাদক জুবায়ের আনসারী; অর্থ সম্পাদক এস এম হাবিবুল্লাহ; দপ্তর সম্পাদক ফারুক হোসেন; ক্রীড়া সম্পাদক হাসান শিকদার।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, জয়-ই-আকাশ, মির্জা সেলিমুজ্জামান, মোঃ সেলিম মিয়া, মোঃ শফিকুল ইসলাম ও খন্দকার মিজান। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, সাংবাদিক নির্যাতন, হয়রানি ও পেশাগত প্রতিবন্ধকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের আইনি সহায়তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। সত্য ও নির্ভীক সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান তারা।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম