প্রিন্ট এর তারিখ: September 9, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: September 9, 2026, 2:12 am
সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা
সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকতা অঙ্গনের তরুণ, নির্ভীক ও প্রতিভাবান মুখ মোঃ মেহেদী হাসানের শুভ জন্মদিন আজ ৯ সেপ্টেম্বর ২০২৬। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপসহীন এই সাহসী সাংবাদিক তার মেধা, প্রজ্ঞা ও সাহসিকতার মাধ্যমে গণমাধ্যমে এক অনন্য অবস্থান তৈরি করেছেন।
পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে তিনি দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভির সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দৈনিক সময় বাংলাদেশের বিশেষ প্রতিনিধি এবং 'দুরন্ত ক্রাইম নিউজ'-এর সহ-সম্পাদকের দায়িত্বে নিয়োজিত আছেন। তার সাহসী ও অনুসন্ধানী প্রতিবেদন বরাবরই সমাজ সচেতনতায় বিশেষ ভূমিকা রেখে চলেছে।
তার এই বিশেষ জন্মদিনে দেশের বিভিন্ন প্রান্তের গণমাধ্যমকর্মী, পাঠক, দর্শক এবং শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সহকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে সাংবাদিক মোঃ মেহেদী হাসান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও দেশ ও মানুষের পক্ষে সত্য প্রকাশে তার এই আপসহীন ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।