আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 4:10 pm || প্রকাশের তারিখ: September 12, 2026, 2:49 pm
কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

নাফিজ আহমেদ ,রাজবাড়ী প্রতিনিধিঃ

 

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালীতে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি একযোগে অংশগ্রহণ এবং উপজেলা পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুমা ও সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভার্চুয়াল উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম