আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 11:30 pm || প্রকাশের তারিখ: September 14, 2026, 9:48 pm
কুমিল্লায় মাদক ও ছিনতাই বিরোধী অভিযানে গ্রেফতার ১৫, আদালতে ১২ জনের কারাদণ্ড
কুমিল্লায় মাদক ও ছিনতাই বিরোধী অভিযানে গ্রেফতার ১৫, আদালতে ১২ জনের কারাদণ্ড
 

কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লা নগরীতে পুলিশি নজরদারি ও মাদক বিরোধী বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার, দুই ছিনতাইকারী আটক এবং মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ জনকে সংক্ষিপ্ত বিচার আদালতে সাজা প্রদান করা হয়েছে।

গতকাল (১৩ সেপ্টেম্বর) কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকার ‘আনছারিয়া মিষ্টি ভান্ডার’-এর সামনে অভিযান চালিয়ে রুদ্র সাহা (১৯), আপন সাহা (১৯) ও তুষার দে (২১)-এর হেফাজত থেকে ০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া, থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধ ও মাদক সেবনের অপরাধে ১২ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, কুমিল্লায় সোপর্দ করা হয়। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতের (Summary Trial) মাধ্যমে আসামীদের দোষ স্বীকারের ভিত্তিতে সাজা প্রদান করেন:

৫ জন আসামীকে: ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা।
৪ জন আসামীকে: ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা।
৩ জন আসামীকে: ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা।

একই অভিযানে থানা এলাকা থেকে ০২ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাদেরকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক ও ছিনতাই রোধে কোতয়ালী মডেল থানা পুলিশের এমন তৎপরতায় স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন মহলের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। কোতয়ালী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম