আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 11:40 pm || প্রকাশের তারিখ: September 14, 2026, 9:53 pm
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৫
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৫

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, অভিযানে ৮ কেজি গাঁজাসহ জনি (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দুইটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি একজন এবং জিআর ওয়ারেন্টভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি মাদক সেবনের অভিযোগে ১০ জনকে আটক করে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, সোমবার সকাল ৯টা ৫ মিনিটে শশীদল ইউনিয়নের শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগা সংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি মুদি দোকানের সামনে থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আহাম্মেদ হৃদয় হাসান এবং জিআর ওয়ারেন্টভুক্ত মনির হোসেন, মনির ও আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন জাানান, গ্রেপ্তারদের প্রিজন ভ্যানযোগে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম