ধামইরহাটে জলাশয়ে পোনামাছ অবমুক্ত কর্মসূচি উদ্বোধন।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই পোনামাছ অবমুক্ত কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশীদ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার প্রমুখ।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্য সম্পদের উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছের প্রাপ্যতা বাড়াতে চলতি অর্থবছরে ২৮৫ কেজি পোনামাছ ৮টি জলাশয়ে অবমুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে উপজেলার জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম