প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 3:29 pm || প্রকাশের তারিখ: September 20, 2026, 1:43 pm
রাঙামাটিতে দাঙ্গা ও মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, ৫০ লিটার চোলাইমদ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি: মোহাম্মদ শাকিব হোসেন
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গার অভিযোগ, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দাঙ্গার অভিযোগে সাইফুল আলম বাচা (৪৫)।
এ ছাড়া মাদক কারবারের অভিযোগে রত্না চাকমা (৪৬), অঞ্জলী চাকমা (৩৩) ও মো. নয়ন মিয়া (৪৬)-কে গ্রেপ্তার করা হয়।
মাদক সেবনের অভিযোগে নয়ম মার্মা (২১), মিশু খিয়াং (২৯) ও সবুজ মিয়া (৫০)-কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মোট ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে এবং অবশিষ্টদেরও আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।