প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 11:32 pm || প্রকাশের তারিখ: September 20, 2026, 9:53 pm
নিজস্ব প্রতিবেদক।।মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৬নং চকমিরপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের মোঃ হায়দার আলীর বড় সন্তান, সাবেক সেনা সদস্য মোঃ মিলন হোসেন চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকেই নিজে কে পুরোপুরি নিবেদিত করেছেন এলাকার মানুষের সেবায়। অবসরকালীন সময়কে বিশ্রাম হিসেবে না নিয়ে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দীর্ঘদিন দেশসেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার নিজ এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে ভূমিকা রাখতে চান মোঃ মিলন হোসেন। ইউনিয়নের প্রতিটি গ্রামের আপামর জনগণের তীব্র আগ্রহ, ভালোবাসা ও চাপের মুখে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তিনি ৬নং চকমিরপুর ইউনিয়নের এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তাদের নানাবিধ সমস্যার কথা শুনছেন। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষও তাকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক সেনা সদস্য মিলন হোসেন সব সময় তাদের বিপদে-আপদে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শৃঙ্খলাবদ্ধ জীবনের অভিজ্ঞতা ও সততাকে কাজে লাগিয়ে তিনি ৬নং চকমিরপুর ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত আদর্শ মডের ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে মোঃ মিলন হোসেন বলেন, "দেশ রক্ষা ও সেবার ব্রত নিয়েই সেনাবাহিনীতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছি। অবসর গ্রহণের পর নিজের এলাকার মেহনতি ও অবহেলিত মানুষের ভালোবাসা আমাকে গভীরভাবে তাড়িত করেছে। চকমিরপুর ইউনিয়নের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক কল্যা ণে নিজেকে উৎসর্গ করাই এখন আমার মূল লক্ষ্য। জনগণের চাওয়া ও ভালোবাসাকে সম্মান জানিয়েই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি।"