আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 23, 2026, 10:20 pm || প্রকাশের তারিখ: September 23, 2026, 8:19 pm
নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন”
"নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন"

গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ০৯:০০ ঘটিকায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ০২ দিন মেয়াদি প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়। এসময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।

পুলিশ সুপার মহোদয় নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), গোপালগঞ্জ, সহকারী পুলিশ সুপার, জনাব রনি হাওলাদার, (শিক্ষানবিশ প্রবেশনার ), গোপালগঞ্জ ও গোপালগঞ্জ প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম