আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 26, 2026, 2:52 am || প্রকাশের তারিখ: September 26, 2026, 12:46 am
আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সরকারের উন্নয়ন কার্যক্রমের পক্ষে প্রতিবাদ সভা-মিছিল
আশুলিয়া প্রতিনিধি:  প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। সাভার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো. রাকিব দেওয়ান রকি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যয়ে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম