আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 26, 2026, 10:12 pm || প্রকাশের তারিখ: September 26, 2026, 4:21 pm
কানাডায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ফয়সাল সানাম ডি সোজার মৃত্যু
কানাডায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ফয়সাল সানাম ডি সোজার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ফয়সাল সানাম ডি সোজা (৩৬)। তিনি চট্টগ্রামের চান মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়সাল সানাম ডি সোজা দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করে ব্যবসা পরিচালনা করছিলেন। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে কানাডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ফয়সালের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন।

পরিবারের পক্ষ থেকে তাঁর মরদেহ দেশে আনা এবং দাফনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন ও অসংখ্য বন্ধু-স্বজন রেখে গেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম