আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 26, 2026, 10:12 pm || প্রকাশের তারিখ: September 26, 2026, 4:27 pm
পিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন পিবিআইয়ের এসআই মোঃ মনজুর রহমান
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ মনজুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। কর্মজীবনে সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ পদক অর্জন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কর্মজীবনে বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এসআই মোঃ মনজুর রহমান।

পেশাগত দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা ও আন্তরিকতা সহকর্মী ও সাধারণ মানুষের কাছে তাঁকে পরিচিত করে তুলেছে।
মাদক,বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রেখেছেন তিনি।

পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব ধনঞ্জয় মোহন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) জনাব মোঃ আলী হোসেন। রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

এসআই মোঃ মনজুর রহমানের এ গৌরবময় অর্জনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা। একই সঙ্গে তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেছেন তাঁরা।
তাঁর এ অর্জন বাংলাদেশ পুলিশের অন্যান্য সদস্যদেরও পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এবিডি.কম/জাহাঙ্গীর আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম