প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:31 am || প্রকাশের তারিখ: October 26, 2019, 12:42 pm
জেলা প্রতিনিধি,নেত্রকোনাঃ নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন করা হয়েছে। নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে আজ শনিবার সকালে কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী।
দিবসটি উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পাবলিক হল মিলনায়তন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে পাবলিক হল মিলনায়তনে পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফলী,জেলা প্রশাসক মঈনউল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান,জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডাঃ আব্দুল হামিদ,অতিরিক্ত পুলিশ সুপার এস,এম আশরাফুল আলম,পৌরসভার মেয়র আলহাজ্জ নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল আমীন,অধ্যাপক মতিন্দ্র সরকার,প্রবীন শিক্ষক সায়েদুর রহমানসহ অন্যরা।