আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 26, 2026, 10:13 pm || প্রকাশের তারিখ: September 26, 2026, 7:29 pm
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু তালেব গ্রেপ্তার
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু তালেব গ্রেপ্তার
 

তাইমুন ইসালাম স্বপ্ন, যশোর

 

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেবকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৬) বেলা ১১টার দিকে শার্শা থানার বাগআঁচড়া বাজারের ‘সততা ইলেকট্রনিক্স’-এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আশীষ সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল বাগআঁচড়া বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় চলমান বিশেষ অভিযানে একটি নিয়মিত মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু তালেব বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত নূর মোহাম্মদ মণ্ডল ও মোছাঃ আনোয়ারা খাতুনের ছেলে। তিনি স্থানীয় ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শার্শা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের আইনি প্রক্রিয়া চলমান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম