আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 26, 2026, 10:58 pm || প্রকাশের তারিখ: September 26, 2026, 9:22 pm
নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক
নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

আত্রাই প্রতিনিধি:

 

নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় তাদের আটক করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম