আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 27, 2026, 12:39 pm || প্রকাশের তারিখ: September 27, 2026, 11:05 am
নওগাঁর মাটিতে অমর শহিদ মেজর নাজমুল হক, ৫৫তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা
নওগাঁর মাটিতে অমর শহিদ মেজর নাজমুল হক, ৫৫তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা

 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
১৯৭১ সালের অগ্নিঝরা মার্চে নওগাঁয় পা রেখেছিলেন মহান মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হক। নওগাঁর তরুণদের মাঝে স্বাধীনতার চেতনা ও সাহস সঞ্চার করে তাঁদের সংগঠিত করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মাত্র ৩২ বছর বয়সে ১৯৭১ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের শিলিগুড়িতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

নওগাঁর মানুষের কাছে শহিদ মেজর নাজমুল হকের বীরত্ব ও আত্মত্যাগ আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। দীর্ঘদিন ধরে ‘একুশে পরিষদ নওগাঁ’ নানা কর্মসূচির মাধ্যমে এই মহান বীরের জন্ম ও প্রয়াণ দিবস পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৭ সেপ্টেম্বর) শহিদ মেজর নাজমুল হকের ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের কেডির মোড়ে অবস্থিত শহিদ নাজমুল হক স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে একুশে পরিষদ নওগাঁ।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহিদ মেজর নাজমুল হকের বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করেন।

শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহিদ মেজর নাজমুল হক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম