প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 10:03 am || প্রকাশের তারিখ: October 26, 2019, 1:17 pm
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত“ পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাশমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় নড়াইলের তুলারাপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও জেলা পুলিশের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। তুলারাপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশের আয়োজনে শহরতলীর তুলারামপুরে এ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় তুলারাপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক(এসআই) দ্বীন মোহাম্মদ, উপ-পরিদর্শক(এসআই) সাঈদ, উপ-পরিদর্শক(এসআই) শাহ আলম, সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মাহমুদ করিম, সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মহাদেবসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অপরদিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদন্নতি প্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরাস শেখ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মল্লিক, কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব কাজী হাফিজুর রহমান প্রমুখ। এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।