আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 27, 2026, 4:59 pm || প্রকাশের তারিখ: September 27, 2026, 1:14 pm
জলঢাকায় ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন
জলঢাকায় ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন

 

ডিমলা নীলফামারী প্রতিনিধি

স্কাউটিংয়ে দক্ষতা, জীবনে সফলতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪তম উপজেলা স্কাউট সমাবেশ। এ উপলক্ষে রবিবার সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটস এর কমিশনার তহিদুল ইসলামের, জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপপরিচালক বিমল চন্দ্র রায়, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আমিনুর রহমান বিএসসি, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক বেলাল ও লিডার ট্রেইনার নাজিরা ফেরদৌসী আকতার চৌধুরী। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সকল প্রধান শিক্ষক, ইউনিট লিডার ও স্কাউট নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন জান্নাতুল ফিরদা হ্যাপি বলেন, আমাদের স্কাউটিং এর একটাই উদ্দেশ্য আমরা সুশৃংখল থাকবো আমরা আত্মনির্ভরশীল হব আমরা স্বাবলম্বী হব আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলবো। সকল স্কাউটের প্রতি একটাই চাওয়া দেশের ভবিষ্যৎ আমরা আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলবো। তিনি আরো বলেন যারা স্কাউটিং আন্দোলনের সঙ্গে যুক্ত না আমি তাদেরকে যুক্ত হতে উৎসাহিত করবো, তিনি এসকট সদস্যদের প্রতি আহ্বান জানান আমরা যেন আমাদের এই ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ টি সুন্দরভাবে সমাপ্ত করতে পারি। বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা শাখার আয়োজনে সমাবেশে ২২টি বিদ্যালয়ের ১৭৬ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম