কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ২৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
নাজমুল ইসলাম নাহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে পাবলিক টয়লেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. রমজান আলী কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মো. আব্দুল বারীর ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের একটি দল প্ল্যাটফর্ম এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে রমজান আলীকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম