আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 29, 2026, 3:43 pm || প্রকাশের তারিখ: September 29, 2026, 2:25 pm
রুহিয়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রুহিয়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
‎
‎ ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

‎ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে মঙ্গলবার পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা, একটি দেশীয় অস্ত্র চাকু, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। ​পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে রুহিয়া থানা পুলিশ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক-পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তার ওপর থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন, রুহিয়া থানার কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মোঃ লাল মিঞা (৪১) এবং একই গ্রামের (কালীবাড়ী) মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মজিদুল ইসলাম (৩২)। ​পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামীদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা, দুটি সিমসহ একটি বাটন মোবাইল এবং ১২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি একপাশ ধারালো দেশীয় চাকু উদ্ধার করা হয়। ​এ বিষয়ে রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি যৌথ মামলা (মামলা নং-০৮, তারিখ: ২৯/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম