আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 29, 2026, 8:12 pm || প্রকাশের তারিখ: September 29, 2026, 6:30 pm
কাপ্তাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৮০টি গাছের চারা রোপণ ও বিতরণ
কাপ্তাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৮০টি গাছের চারা রোপণ ও বিতরণ

(রাঙামাটি) প্রতিনিধি:

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে ৮০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করেছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলার শীলছড়ি আনসার-ভিডিপি ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, আনসার-ভিডিপির প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, ভাতাভোগী দলপতি ও দলনেত্রীরা এবং আনসার কমান্ডাররা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম