আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 1:26 am || প্রকাশের তারিখ: October 26, 2019, 2:31 pm
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজারবাইজানের শহীদদের প্রতি
 ইউএনবি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আজারবাইজানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বিকালে দেশটির রাজধানী বাকুতে শহীদদের স্মৃতিতে নির্মিত সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় শেখ হাসিনা শহীদের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী জোট-নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনে যোগ দিতে বর্তমানে বাকুতে রয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম