রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ড কাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন
রাঙামাটিতে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬। শনিবার (৩ অক্টোবর) অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেসিয়াম ইনডোরে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান ।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মৈত্রী চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং স্থানীয় পর্যায়ে কাবাডিসহ বিভিন্ন খেলাধুলার প্রসারে নিয়মিত ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক গোল্ড কাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন। টুর্নামেন্টকে ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম