প্রিন্ট এর তারিখ: October 3, 2026, 4:28 pm || প্রকাশের তারিখ: October 3, 2026, 2:53 pm
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে পাবনার ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) ফরিদপুর পৌরসভা কর্তৃক আয়োজিত এ কার্যক্রম ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় পরিচালিত হয়। এ সময় পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রমে নেতৃত্ব দেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।
এ সময় পৌর প্রশাসক মাহমুদা সুলতানা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।