আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 10:03 am || প্রকাশের তারিখ: October 26, 2019, 3:03 pm
ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নাসির মালিথার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং পদক লাভ
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর  উপজেলার ৬নং গান্না ইউনিয়নের চেয়ারম্যার নাসির উদ্দীন মালিথা শ্রেষ্ঠ কমিটি পুলিশিং পদক লাভ করেছেন।

শনিবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠানে তাকে এই পদক তুলে দেওয়া হয়। পুলিশিং কায্যক্রমে অনবদ্য অবদান রাখায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

অপরদিকে পুলিশিং কার্যক্রম আরো বেগবান ও গতিশীল করার জন্য সদর থানার এসআই এসএম বখতিয়ার খালিদকে একই পদক দেওয়া হয়েছে।  এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম,জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার হাসানুজ্জামান,পৌর মেয়র সাইদুল করিম প্রমূখ। এছাড়া পুলিশ বিভাগের কর্মকর্তাগণ,বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণসহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দুর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে গান্না ইউনিয়নের চেয়ারম্যার নাসির উদ্দীন মালিথা শ্রেষ্ঠ কমিটি পুলিশিং পদক তুলে দেওয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম