গাইবান্ধার সবুজ পাড়ায় ডিবির অভিযানে 2 জন গ্রেপ্তার ট্যাপেন্টাডোল উদ্ধার
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা সদর উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) সবুজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সবুজপাড়া গ্রামের একটি টিনশেড বসতবাড়ির ঘর থেকে কথিত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় মোছাঃ শাহনাজ বেগম মঙ্গলী (৪৫) ও মোঃ তাজু ইসলাম (৪৮) নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার শাহনাজ বেগম মঙ্গলীর শরীর মহিলা পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হলে তার পরিহিত থ্রি-পিসের পায়জামার কোমরের গোচরে রাখা ৪ পাতা এবং কাটা ২ পাতায় থাকা মোট ৫১ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ৩ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নং-০৩ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ও ৩৬(৫) ধারায় করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম