আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 4, 2026, 5:53 am || প্রকাশের তারিখ: October 4, 2026, 2:07 am
কাঁঠালিয়ায় হলতা নদী থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার
কাঁঠালিয়ায় হলতা নদী থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

​জেলা প্রতিনিধি , ঝালকাঠি:

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তর পাড় এলাকায় হলতা নদী থেকে মো. জিহাদ (১৩) নামের এক নিখোঁজ কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর শনিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

​নিহত জিহাদ উপজেলার আমুয়া গ্রামের মো. সোহেল ব্যাপারীর ছোট ছেলে।

 

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে জিহাদ বাড়ির পাশের হলতা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শনিবার বিকেলে আমুয়া ব্রিজের নিচে হলতা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে জিহাদের মরদেহ শনাক্ত করেন।

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম